অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩১ PM

অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/০১/২০২৫ ০৪:৩১:১৭ AM

অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা


সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে 'জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা' অনুষ্ঠিত হয়েছে। সভায় শহীদ পরিবারের সদস্য ও আহত বিপ্লবীরা উপস্থিত ছিলেন।

রোববার দুপুরে সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হ্যাপী বেগম। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সামামা বিনতে আখতার, পবিত্র গীতা পাঠ করেন প্রিয়ন্তি ভট্টাচার্য।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, জুলাই বিপ্লবে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবুল হাসান মোহাম্মদ আযরফ (জাবুর), জুলাই-আগষ্ট বিপ্লবে আহত ছাত্রনেতা আব্দুস সালাম, আলাল আহমদ ও মুমিনুর রহমান তানিম, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক তাজুল ইসলাম।

অনুষ্ঠানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের ভাই ও আহত বিপ্লবীদের হাতে অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর