চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১৭ PM

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৪ ০২:৫০:১৬ AM

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ


৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৭ লাখ ৯ হাজার ৭৪১ জন। নারী ভোটার রয়েছেন ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন ও হিজড়া ভোটার রয়েছেন ৮৪৯।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ভোটার সংখ্যার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

ইসি জানিয়েছে, মোট চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ১৪৮টি ও চূড়ান্ত ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি। গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেন। সেই তফসিল অনুসারে আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট হবে স্বচ্ছ ব্যালট বাক্স ও ব্যালট পেপারে। এদিন ২৯৯ আসনে ভোট হবে। নওগাঁ-২ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেখানে পরে ভোট হবে।

ইসি জানিয়েছে, ২৮ রাজনৈতিক দলের মোট ১ হাজার ৯৭০ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজকের সিলেট/বিবি/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর