শবে বরাত কবে জানা যাবে আজ সভায়
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ PM

শবে বরাত কবে জানা যাবে আজ সভায়

ধর্ম ও জীবন ডেস্ক

প্রকাশিত: ৩০/০১/২০২৫ ০৩:১৪:৫৫ AM

শবে বরাত কবে জানা যাবে আজ সভায়


শবে বরাতের তারিখ নির্ধারণ এবং ১৪৪৬ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখার লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষ সন্ধ্যা পৌনে ৬টায় এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম এ তথ্য জানিয়েছেন।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর