২৯ তম বিসিএস প্রশাসন ক্যাডারের নেতৃত্বে তারিক-কবির
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৪ PM

২৯ তম বিসিএস প্রশাসন ক্যাডারের নেতৃত্বে তারিক-কবির

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৫/০২/২০২৫ ১১:৪৬:৫৬ AM

২৯ তম বিসিএস প্রশাসন ক্যাডারের নেতৃত্বে তারিক-কবির


জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তারিক হাসানকে সভাপতি এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার একান্ত সচিব র. হ. ম. আলাওল কবিরকে সাধারণ সম্পাদক করে ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনে একটি মাত্র প্যানেল নমিনেশন দাখিল করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটিকে নির্বাচিত ঘোষণা করা হয়।

বুধবার এই নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সহ-সভাপতি  মো: নাজমুল ইসলাম সরকার (সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের একান্ত সচিব), আ.স.ম. জামশেদ খোন্দকার (পুলিশ সংস্কার কমিশনের প্রধান মহোদয়ের একান্ত সচিব), ড. আশফিকুন নাহার (উপসচিব, স্থানীয় সরকার বিভাগ)।

যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাইফুল কবির (ডিপিডি-উপসচিব), অনিমেষ সোম (পরিচালক সরকারি কর্মচারী হাসপাতাল)।

সাংগঠনিক সম্পাদক মোসাদ্দেক মেহ্দী ইমাম (উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়), সহ-সাংগঠনিক সম্পাদক মো: আনোয়ারুল হালিম (পরিচালক, প্রধান উপদেষ্টার কার্যালয়)।

কোষাধ্যক্ষ মো: ইকবাল হোসেন (উপপরিচালক,  স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা),  দপ্তর সম্পাদক মো: সিরাজুল ইসলাম (উপ সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়), পেশাগত দক্ষতা উন্নয়ন সম্পাদক ড. আসিফ ইকবাল ( অর্থ উপদেষ্টার একান্ত সচিব), প্রচার সম্পাদক রবীন্দ্র চাকমা (সচিব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ), প্রকাশনা সম্পাদক শেখ হাফিজুর রহমান (উপসচিব, কৃষি মন্ত্রণালয়), নারী বিষয়ক সম্পাদক শামীম আরা নিপা (উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়), শিক্ষা বিষয়ক সম্পাদক মুকতাদিরুল আহমেদ (সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব), তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন (প্রথম সচিব, বাংলাদেশ দূতাবাস, মালয়েশিয়া)।

নির্বাহী সদস্যরা মিজ ফেরদৌসী আক্তার (উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়), পল্লব কুমার হাজরা (পরিচালক, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ), মো: আকরাম আলী (উপসচিব, অর্থ বিভাগ), মো. নোমান হোসেন (উপপরিচালক),  স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম), মো: ওসমান গণি (সহকারী প্রকল্প পরিচালক, মেট্রোরেল লাইন-৫), আজগর আলী (উপসচিব, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়, কক্সবাজার)।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর