ফেনীর পরশুরামে প্রায় ২০০ কোটি টাকা খরচ করে আলিশান বাড়ি বানিয়েছিলেন দুর্নীতির বরপুত্র ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। বাড়িটি সব সময় কালোবাজারিদের দ্বারা জমজমাট থাকতো। সন্ধ্যা নামলেই বাড়তো সুন্দরী রমনীদের আনাগোনা। এখানে প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মদের আড্ডা। চলতো নর্তকিদের দিয়ে নাচ-গান। স্থানীয়রা এটার নাম দিয়ে দিয়েছিলেন ‘পাপের বাড়ি’। কারণ এখানে চলতো পাপাচার। আর বাড়িটি করা হয়েছিলো দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকায়। এমন অভিযোগ স্থানীয়দের।
বৃহস্পতিবার সন্ধ্যার পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা নাসিমের পাপের বাড়ির আশপাশে জড়ো হতে থাকে। পরে রাতে সেখানে মানুষের ঢল নামে। একপর্যায়ে সেখানে গেট ভেঙে বাড়িতে ঢুকে পড়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তাদের অনেককে দরজা-জানালা খুলে ফেলতে দেখা যায়। এসময় জানালার কাচ ভেঙে ফেলা হয়। অনেককে ভবনের ইট খুলে নিতেও দেখা যায়।পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সেখানে আগুন দেয়।
অভিযোগে আরো প্নারকাশ, নাসিমের বাড়ি সীমান্তবর্তী উপজেলা পরশুরাম পৌরসভার গুথুমা গ্রামে, যার তিন পাশে সীমান্ত। তার নেতৃত্বে এই সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরা থেকে অবৈধভাবে মাদক, ফেন্সিডিল, গরু, শাড়িসহ বিভিন্ন ধরনের পোশাক আসে বাংলাদেশে। আর বাংলাদেশ থেকে পাচার হয় স্বর্ণ।
২০০৯ সাল থেকে শেখ হাসিনার প্রটোকল অফিসার পদবি ব্যবহার করে প্রশাসনে বদলি, পদায়ন থেকে শুরু করে বিনা টেন্ডারে কাজ পাইয়ে দেওয়া, বিদ্যুৎ কোম্পানির লাইসেন্স করে দেওয়ার কাজ শুরু করে আলাউদ্দিন নাসিম। তিনি দেশটিকে বানিয়েছিলেন অনিয়ম ও দুর্নীতির ‘স্বর্গরাজ্য’। বালুমহাল, টেন্ডার বাণিজ্য, সালিশ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য ও সীমান্ত থেকে চোরাকারবার চলত তার নির্দেশে।
তিনি মিস্টার টোয়েন্টি পার্সেন্ট হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন দেশব্যাপী। তাকে ২০ পার্সেন্ট কমিশন না দিলে কোনো টেন্ডারই পেত না ব্যবসায়ীরা। প্রকল্পের কাজ শুরুর আগেই তিনি বুঝে নিতেন তার কমিশনের টাকা। বিভিন্ন সময় দুর্নীতির কারণে অনেকেই ধরা পড়লেও সব সময় অন্তরালে থেকে গেছেন দুর্নীতির বরপুত্র খ্যাত আলাউদ্দিন নাসিম।
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এক সময় ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রটোকল অফিসার। এই পরিচয়ে , ফেনীর দুই মাফিয়া ভূমি দস্যুতা চাঁদা বাজি হেন কোন কাজ নেই এরা করে নাই , ছাত্র জনতার বিপ্লব বানচাল করতে ০৪-০৮-২০২৪ ছাত্র জনতার উপর গুন্ডা বাহিনী দিয়ে গুলি করিয়ে ১৮ জনকে হত্যা করিয়েছেন |
আজকের সিলেট/ডি/এন.ই
নিউজ ডেস্ক 








