যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতা আটক
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৫৪ PM

যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০২/২০২৫ ০১:২২:১১ AM

যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতা আটক


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের আরও তিন নেতা আটক হয়েছেন। আটককৃতরা হলেন- সিলেট মহানগর যুবলীগের উপ শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন, মহানগরীর ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসাইন ও ১০নং ওয়ার্ড যুবলীগের সদস্য মো. নাজিম উদ্দিন।

বুধবার রাতে এসএমপির ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলা ও বল প্রয়োগের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর