আগামী ৬ ও ৭ জানুয়ারি ভোটের আগের দিন ও ভোটের দিন দেশজুড়ে সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, শনিবার (৬ জানুয়ারি) ভোর ৬টা থেকে সোমবার (৮ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো।
আগামী শুক্রবার (৫ জানুয়ারি) সিলেটসহ সারা দেশে গণসংযোগ এবং মিছিল কর্মসূচি পালন করবে বিএনপি জানান দিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
আজকের সিলেট/৪ জানুয়ারি/বা নি/ জেকেএস
নিউজ ডেস্ক 








