নগরীতে রমজানেও থেমে নেই অসামাজিকতা : ৬ নারী-পুরুষ আটক
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৩২ PM

নগরীতে রমজানেও থেমে নেই অসামাজিকতা : ৬ নারী-পুরুষ আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬/০৩/২০২৫ ০৮:৩০:৫৮ AM

নগরীতে রমজানেও থেমে নেই অসামাজিকতা : ৬ নারী-পুরুষ আটক


পবিত্র রমজানেও থেমে নেই সিলেটে অসামাজিক কার্যকলাপ। বিভিন্ন আবাসিক হোটেলের পাশাপাশি ফ্লাটেও চলছে এসব অনৈতিক কর্মকান্ড। এসব অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।

সিলেট নগরীর মেন্দিবাগ পয়েন্টের গার্ডেন টাওয়ারের ১২তম তলার ৪১২৪নং ফ্ল্যাটে অনৈতিক কর্মকাণ্ডের খবর পেয়ে অভিযান চালায় এসএমপি'র সোবহানীঘাট পুলিশ ফাঁড়ীর একটি টিম।

অভিযানে পাঁচ নারী ও এক পুরুষকে আটক করা হয়। আটককৃতরা হলেন, শামীম আহমদ (৩৪), আয়েশা আক্তার (৪০), সুপ্রিয়া চৌধুরী (২২), জারা আহমদ (১৮), তানিশা বেগম (২৩), জাহানারা বেগম (৪০)।

এসএমপি'র মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি রোববার রাতে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে এসএমপি এ্যাক্টের ৭৭ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর