মে দিবসে মহানগর শ্রমিক দলের বর্ণাঢ্য শোভাযাত্রা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫৩ PM

মে দিবসে মহানগর শ্রমিক দলের বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/০৫/২০২৫ ১১:২০:২২ AM

মে দিবসে মহানগর শ্রমিক দলের বর্ণাঢ্য শোভাযাত্রা


মহান মে দিবস উপলক্ষে সিলেট নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে সিলেট মহানগর শ্রমিক দল। শোভাযাত্রায় মহানগর শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী প্রমূখ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর