সিলেটে গাঁজাসহ মো. পারভেজ নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. পারভেজ নেত্রকোনার মদন থানার চানগাঁও গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। তিনি সিলেট নগরীর কানিশাইল এলাকার সজিব মিয়ার কলোনীতে বসবাস করতেন।
শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ক্বীন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৭২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, থানার রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা গেছে আসামি পারভেজের বিরুদ্ধে অস্ত্র আইন, দস্যুতা ও দ্রুত বিচার আইনে আরো ৫টি মামলা রয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
নিউজ ডেস্ক 








