রিকারীবাজার ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে দিলেন জনতা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৩০ AM

রিকারীবাজার ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে দিলেন জনতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৫/২০২৫ ১০:৩১:৪৮ AM

রিকারীবাজার ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে দিলেন জনতা


নগরীল রিকারীবাজার এলাকায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাকে সিলেটে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষোব্দ জনতা। নির্মলেন্দু নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।  

মঙ্গলবার রাতে নগরের রিকাবীবাজার এলাকায় সংলগ্ন ফাতেমা রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে জামায়াতে ইসলামীর মিছিলে হামলার ঘটনায় জড়িত অভিযোগে নির্মলেন্দু দাশ রানাকে প্রধান আসামি করে আওয়ামী লীগের ২৬ নেতার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর মামলা করেন জামায়াতের সদর ইউনিয়নের সভাপতি শাহ মো. আলাউদ্দিন। এজাহারভুক্ত প্রধান আসামি হওয়ায় আত্মগোপনে চলে যান রানা। পরবর্তী সময়ে জামায়াতের নেতা শাহ আলাউদ্দিন সঙ্গে টাকার বিনিময়ে মামলাটি আপোসের অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা পাওয়ায় শাহ আলাউদ্দিনকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। এরপর ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় রানাকে আসামি করে আরেকটি মামলা করা হয়।

প্রত্যক্ষদর্শীদের জানান, ফাতেমার রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যান নির্মলেন্দু। এ সময় কয়েকজন যুবক তাকে ধরে টানাহেঁচড়া শুরু করে।  গণপিটুনি দিয়ে মদন মোহন কলেজ প্রাঙ্গণের নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। পরে কোতোয়ালি মডেল থানায় খবর দেওয়া হলে লামাবাজার ফাঁড়ি ইনচার্জ এসআই আলী হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক বলেন, জনতার হাতে আটক ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনের ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া হবিগঞ্জের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে কি না খতিয়ে দেখা হবে।

হবিগঞ্জের নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন বলেন, চেয়ারম্যান রানাকে মারধর ও আটকের খবর পেয়েছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর