সিলেট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটস এসোসিয়েশন (সেল্টা)-এর ২০২৫-২০২৭ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক হয়েছে।
শুক্রবার নগরীর একটি অভিজাত হোটেলে অভিষেক উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি উচ্চশিক্ষায় আইএলটিএস পরীক্ষার অপরিহার্যতা তুলে ধরে বলেন- “আন্তর্জাতিক উচ্চশিক্ষা এবং স্কলারশিপের জন্য আইএলটিএস পরীক্ষার গুরুত্ব অপরিসীম। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, কমনওয়েলথ স্কলারশিপ পেতে আইএলটিএস পরীক্ষায় সফলতা আমার শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফেরদৌস আলম, ব্রিটিশ কাউন্সিলের (ইংলিশ অ্যান্ড এক্সামস) অ্যাকাউন্টস ম্যানেজার মো. বদরুদ্দোজা, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগীয় প্রধান প্রণব কান্তি দেব।
এছাড়া মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সৈয়দ নাকিব সাদি এবং ব্রিটিশ কাউন্সিলের বিজনেস পারসুট অফিসার মুহিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি সুলতান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মইন উদ্দিন এবং যুগ্ম সম্পাদক কামরুল হক জুয়েলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে টাইটেল স্পন্সর ছিল অর্কিড এসোসিয়েট।
সংগঠনের সদ্যসাবেক সভাপতি অ্যাডভোকেট খালেদ চৌধুরী নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সবার সাথে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত সভাপতি সুলতান আহমদ তাঁর বক্তব্যে বলেন- ‘সেল্টা কেবল একটি সংগঠন নয়, এটি সিলেটের ইংরেজি শিক্ষার মানোন্নয়নে এক সম্মিলিত শক্তি। আমরা প্রতিযোগিতার বদলে সহযোগিতার মাধ্যমে একসাথে কাজ করে শিক্ষার উৎকর্ষতা অর্জন করবো।’
উল্লেখ্য, অনুষ্ঠানের সমাপ্তি হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতি নৈশভোজের মাধ্যমে, যা উপস্থিত সবাইকে আনন্দ ও একতাবদ্ধতার অনুভূতি উপহার দেয়।
সিলেট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটস এসোসিয়েশন (সেল্টা)-এর নবনির্বাচিত কমিটি
সভাপতি সুলতান আহমদ (Hexa’s), সিনিয়র সহ-সভাপতি শওকত এমরান (Icon Education), সহ-সভাপতি মো. জিয়াউর রহমান টিটু (T2 Care), সাধারণ সম্পাদক মইন উদ্দিন (Learning Point), যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ (Career.com), যুগ্ম সম্পাদক কামরুল হক জুয়েল (Lexis), কোষাধ্যক্ষ রায়হান হোসেন খান (Mentors), সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ খান (Hasan’s), অফিস সম্পাদক আমিনুল ইসলাম (Amin’s), সদস্য বিষয়ক সম্পাদক সৈয়দ সুজন আহমদ (AIMS Education), আইসিটি, মিডিয়া ও প্রচার সম্পাদক মোশারফ হোসেন (English Achievers), প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক স্বপ্নীল আরাবি (Praxis), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহ সুলতান (Shah Sultan’s), হসপিটালিটি সম্পাদক: জহিরুল ইসলাম রুবেল (Smarts Study), কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট খালেদ চৌধুরী (Excel Institute), আব্দুল কাদির সুমন (Hexa’s), বিলাল আহমদ (Trust IELTS), জামিল আহমদ (Hexa’s, আম্বরখানা), এমদাদুল হক (Sky Education) ও আলী হায়দার বিপ্লব (Star Education)।
কমিটির উপদেষ্টা পরিষদে সদস্যবৃন্দ হলেন- ফেরদৌস আলম (Orchid Associates), মো. আতিকুর রেজা চৌধুরী (Eurasia), মো. জাকির আলী (Zakir’s Education Services) ও মাহবুবুল হক লস্কর (UK Bangla)।
আজকের সিলেট/প্রেবি/এসটি
সংবাদ বিজ্ঞপ্তি 








