সিলেটে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ PM

সিলেটে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ০৬:৪৭:৫৬ PM

সিলেটে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর


সিলেট মহানগরীর মির্জাজাঙ্গাল এলাকায় চিকিৎসক পদ্মজিৎ চক্রবর্তী প্রান্তরের (৩১) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি জানান, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরে পরিবারের সদস্যরা মরদেহ মৌলভীবাজারে গ্রামের বাড়িতে নিয়ে যান। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ময়নাতদন্ত শেষে দুপুর আনুমানিক ১টার দিকে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

নিহত পদ্মজিৎ মহানগরীর মির্জাজাঙ্গাল এলাকার পুনেন্দ্র চক্রবর্তীর ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর