বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বাবৌযুপ সিলেট অঞ্চলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া। বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ-যুব (ডব্লিউএফবিওয়াই) ও বিশ্ব বৌদ্ধ সংহতি সংঘের (ডব্লিউএবি) আঞ্চলিক কেন্দ্র বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) কক্সবাজারের আলিগ্রো সুইটে অনুষ্ঠিত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির ১২৮তম অধিবেশনে তাঁকে এ দায়িত্বে মনোনীত করা হয়। পূর্ববর্তী সভার সিদ্ধান্তের আলোকে জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড উৎফল বড়ুয়ার নাম প্রস্তাব করেন। পরে অধিবেশনে উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে তাঁকে প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
উৎফল বড়ুয়াকে একজন মানবিক, সামাজিক ও নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টরা বলেন, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, সিলেট অঞ্চল প্রতিষ্ঠা ও বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নতুন দায়িত্বে তাঁর মেধা, দক্ষতা ও অভিজ্ঞতা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে বলে তাঁরা প্রত্যাশা করেন।
অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু। যুবনেতা সুমন বড়ুয়া বাপ্পীর উপস্থাপনায় সভার কার্যক্রম শুরু হয়। এ সময় বান্দরবান শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুগতপ্রিয় বড়ুয়া পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন।
সভায় সম্পাদকীয় ও বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া। বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান উদয়ন বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সঞ্জয় বড়ুয়া পিপলু, বান্দরবান শাখার সভাপতি সুচিত্রা তংচঙ্গা, ভাইস চেয়ারম্যান দিলীপ বড়ুয়া, নেতা রাহুলপ্রিয় বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সাবেক সভাপতি সজীব বড়ুয়া ডায়মন্ড, করআইনজীবি বুলবুল বড়ুয়া, সাংবাদিক অধীর বড়ুয়া ও উখিয়া শাখার উপদেষ্টা অমৃত বড়ুয়া।
অধিবেশনে বিভিন্ন অঞ্চল ও শাখার সাংগঠনিক প্রতিবেদনও উপস্থাপন করা হয়। প্রতিবেদন পাঠ করেন রাঙ্গামাটি শাখার সাধারণ সম্পাদক আশিষ বড়ুয়া, ঊখিয়া শাখার সাধারণ সম্পাদক মধু বড়ুয়া, বান্দরবান শাখার হিতেষময় বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া সাজু, চন্দনাইশ শাখার আহবায়ক বিবেকানন্দ বড়ুয়া, বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া, কক্সবাজার শাখার সভাপতি শিপন বড়ুয়া ও রামু শাখার অর্থ সম্পাদক জয় বড়ুয়া প্রমুখ।
আজকের সিলেট/ জেকেএস
আজকের সিলেট ডেস্ক 








