নতুন নিয়োগপ্রাপ্ত কুয়েতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ সাবাহ আল-সালেম আল-সাবাহ
শেখ মোহাম্মদ সাবাহ আল-সালেম আল-সাবাহকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন কুয়েতের আমির। শেখ মোহাম্মদ সাবাহ আল-সালেম আল-সাবাহকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ। নতুন প্রধানমন্ত্রী আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন।
দেশটির বার্তা সংস্থা দ্য ন্যাশনাল নিউজ বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী নিয়োগের তথ্য জানিয়েছে।
শেখ মোহাম্মদ ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি কুয়েতের ১২তম আমির শেখ সাবাহ আল সালেম আল সাবাহর চতুর্থ ছেলে।
আজকের সিলেট/বিএন/ডি/এসটি
আন্তর্জাতিক ডেস্ক 








