১৪ বছরে আজকের সিলেট
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫১ AM

১৪ বছরে আজকের সিলেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০৬/২০২৫ ০১:০৬:২৮ AM

১৪ বছরে আজকের সিলেট


আধ্যাত্মিক রাজধানী সিলেট থেকে প্রকাশিত সিলেট অঞ্চলের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত সিলেট বিভাগের প্রথম নিউজপোর্টাল। ২০১১ সালের ২৪ অক্টোবর 'সিলেটের তথ্য বিশ্বজুড়ে' শ্লোগান নিয়ে পরীক্ষামুলকভাবে যাত্রা শুরু করে। এর পর ২০১২ সালের ৪ জুন শুরু হয় আনুষ্ঠানিক পথচলা।

'৫২ এর ভাষা আন্দোলন, '৬৯ এর গণঅভ্যুত্থান এবং '৭১ এর মহান মুক্তিযোদ্ধের চেতনায় নিয়ে মানসম্মত, বস্তুনিষ্ট ও সর্বমহলে গ্রহনযোগ্য সংবাদ প্রকাশের মাধ্যমে আধ্যাত্মিক রাজধানী সিলেটকে আধুনিক বিশ্বের সাথে সংযুক্ত করার লক্ষ্য নিয়েই আমাদের যাত্রা শুরু। সেই লক্ষ্যে একদল নিষ্ঠাবান সাংবাদিক ও সংবাদকর্মী সমবেত করে গভীর নিষ্ঠা ও অক্লান্ত শ্রমের যে বীজ আমরা বুনে ছিলাম ক্রমে তা পরিণত হয়েছে বিশাল মহীরূহে।

গত ১৩ বছরে আজকের সিলেট এর হাত ধরে বহু লেখক ও সাংবাদিকের জন্ম হয়েছে। আজকের সিলেট এর সাবেক অনেক সংবাদিকরা এখন দেশের খ্যাতনামা গণমাধ্যমসমূহে অত্যন্ত দক্ষতার সহিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সংবাদ প্রকাশের ক্ষেত্রে আজকের সিলেট এর অবস্থান যুক্তিনিষ্ঠ, প্রগতিশীল, গণতান্ত্রিক এবং অবশ্যই নিরপেক্ষ। সত্য যতই কঠিন হোক না কেন, সত্য প্রকাশে আজকের সিলেট অবিচল।

সুষ্ঠ ও নিরপেক্ষ ধারার সংবাদ চর্চা প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের যে কোন আর্থ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বা অন্য যে-কোনো বিষয় আজকের সিলেট এর মাধ্যমে সারাবিশ্বের বংলাভাষীদের কাছে পৌঁছে দিচ্ছে সিলেট অঞ্চলের জনপ্রিয় এই গণমাধ্যমটি।

আজকের সিলেট ডটকম এর ১৪ বছরে পদার্পণে শ-বিদেশের সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী সহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠানটির এডিটর ইন চিফ এম. সাইফুর রহমান তালুকদার ও সম্পাদক রজত কান্তি চক্রবর্তী।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা : আজকের সিলেট ডটকম এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ জুন বুধবার দুপুর ১২টায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে সুধিজনদের সাথে মতবিনিময় ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া আজকের সিলেট কার্যালয়ে দিনব্যাপী ধারাবাহিক ভাবে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান চলমান থাকবে। দিনব্যাপী এই কর্মসূচিতে আজকের সিলেটের সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী সহ সবাইকে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

উল্লেখ্য, টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে কারনে সিলেটে বন্যার আশঙ্কা দেখা দেয়ায় এবারের অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করা হয়েছে।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর