দ্বিতীয় স্বামীর মৃত্যুর পর থেকে লিভ-ইন সম্পর্কে অরবিন্দ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৮ PM

দ্বিতীয় স্বামীর মৃত্যুর পর থেকে লিভ-ইন সম্পর্কে অরবিন্দ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৫ ০৯:০৮:৪৬ AM

দ্বিতীয় স্বামীর মৃত্যুর পর থেকে লিভ-ইন সম্পর্কে অরবিন্দ


ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী অঞ্জু অরবিন্দ। মালায়ালাম সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী অভিনয় করেছেন রজনীকান্ত, মোহনলালের মতো বরেণ্য অভিনেতার সঙ্গে।অভিনয়ে খ্যাতি কুড়ানোর পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও সুনাম রয়েছে অঞ্জুর। কিন্তু ব্যক্তিগত জীবন ঝলমলে নয় তার। একাধিক বিয়ে করেও সংসারী হতে পারেননি।

বর্তমানে লিভ-ইন সম্পর্কে রয়েছেন এই অভিনেত্রী। তামিল একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জীবনের স্পর্শকাতর অংশ নিয়ে খোলামেলা কথা বলেছেন অঞ্জু।  

সংসারী হওয়ার জন্য বিয়ে করেছিলেন অঞ্জু অরবিন্দ। কিন্তু দুঃখ তার পিছু ছাড়েনি। এ বিষয়ে অঞ্জু বলেন, আমার প্রথম বিয়ে ডিভোর্সের মাধ্যমে শেষ হয়। দ্বিতীয়বার বিয়ে করেছিলাম। কিন্তু আমার স্বামী মারা যান।

লিভ-ইন সম্পর্কে রয়েছেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, আমি পাঁচ বছর ধরে লিভ-ইন সম্পর্কে রয়েছি। আমার সঙ্গীর নাম সঞ্জয় আম্বালা পরমবাথ। আমরা সুখে-শান্তিতে বসবাস করছি।

সঞ্জয় নাচের মানুষ হওয়ায় বেশ আগে বেঙ্গালুরুতে ‘অঞ্জু অরবিন্দ ড্যান্স একাডেমি’ নামে একটি নাচের স্কুল প্রতিষ্ঠা করেন। তার একটি কন্যাসন্তান রয়েছে, যে কলেজে পড়াশোনা করছে। অঞ্জুর মতে, আমাদের প্রেম কাহিনি নিয়ে একটি সিনেমা নির্মাণ সম্ভব। 

আজকের সিলেট/ডিআর

সিলেটজুড়ে


মহানগর