পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে সিলেটী যুবকের মৃত্যু
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪৩ AM

পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে সিলেটী যুবকের মৃত্যু

প্রকাশিত: ১৫/০৬/২০২৫ ০৮:৫৪:১৫ AM

পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে সিলেটী যুবকের মৃত্যু


খছরুজ্জামান পারভেজ, লিসবন (পর্তুগাল) থেকে : পর্তুগালের লিসবনের আলমাদা এলাকায় নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে মাহবুবুল আলম নামে সিলেটী এক  মৃত্যু হয়েছে। নিহত মাহবুবুল আলম সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামের নান্না মিয়ার ছেলে। তিনি কয়েক বছর থেকে পর্তুগালের লিসবনে তিনি দুই সন্তান এবং স্ত্রী নিয়ে পর্তুগালে বসবাস করতেন।

স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে রাজধানী লিসবনের পার্শ্ববর্তী শহর আলমাদা ফেজুতে এ ঘটনা ঘটে।

পর্তুগালের পুলিশ জানিয়েছে, একদল সন্ত্রাসী মাহবুবুল আলমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। তারা ব্যবসা প্রতিষ্ঠান লুট করার চেষ্টা করে। এসময় বাঁধা দিলে তাকে গুলি করে সন্ত্রাসীরা। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে, এ ঘটনায় দুইজন সন্দেহভাজন রয়েছে। তাদের গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে।

এদিকে, প্রবাসী মাহবুবের মৃত্যুতে পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তারা ঘটনার সাথে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর