সোমবার ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের হামলায় বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এক কর্মকর্তার বাসা সম্পূর্ণ ধ্বংস হলেও তিনি বাড়িতে না থাকায় প্রাণে রক্ষা পেয়েছেন। দূতাবাসের কর্মকর্তারা মূলত তেহরানের জর্ডান এলাকায় থাকেন, যা ছিল হামলার অন্যতম লক্ষ্যবস্তু।
হামলার পর ঢাকার নির্দেশে দূতাবাসের কর্মীরা ওই এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। ইসরায়েলি হামলা বেড়ে যাওয়ায় এখন তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের শহরের বাইরে সরিয়ে নেওয়ার চিন্তা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
তেহরানে অবস্থানরত প্রায় ৪০০ বাংলাদেশি বর্তমানে নিরাপদে আছেন। ঘটনাটিকে কেন্দ্র করে সরকারের তরফ থেকে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আজকে সিলেট/ডি/এপি
প্রবাস জীবন ডেস্ক 








