তেহরান থেকে পাকিস্তান সীমান্তে পৌঁছেছেন ২৮ বাংলাদেশি
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৮ PM

তেহরান থেকে পাকিস্তান সীমান্তে পৌঁছেছেন ২৮ বাংলাদেশি

প্রবাস জীবন ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৫ ১০:২৩:৩৭ AM

তেহরান থেকে পাকিস্তান সীমান্তে পৌঁছেছেন ২৮ বাংলাদেশি


উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইরানে বসবাসরত প্রত্যাবাসনেচ্ছু বাংলাদেশিদের প্রথম দলটি (মোট ২৮ জন) সড়ক পথে ইরান থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা করে পাকিস্তান সীমান্তে পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে আরো উল্লেখ করা হয়, পাকিস্তান সরকারের সহযোগিতায় তারা সীমান্ত হতে শীঘ্রই করাচি পৌঁছাবেন। সেখান হতে বিমান যোগে তারা বাংলাদেশ ফিরে আসবেন।

ইরানের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রত্যাবাসনেচ্ছু অন্য বাংলাদেশিদের ফেরত আসার বিষয়ে তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। দূতাবাস ইরানে অবস্থিত বাংলাদেশি নাগরিকদের সাথে যোগাযোগ রক্ষা করছে।  

উল্লেখ্য, এই যুদ্ধের শুরুতেই দূতাবাসের সাথে আমাদের নাগরিকদের যোগাযোগের সুবিধার্থে দুইটি হটলাইন নাম্বার চালু করা হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর