সিলেট সিটি কর্পোরেশন ৩২ নং ওয়ার্ডের দেবপুর নাথপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালভৈরব জিউর মন্দির প্রাঙ্গণে শুক্রবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়, সম্মেলন পরিচালনা করেন স্বপন চক্রবর্তী ।
আলোচনা সভায় দেবপুরের নাথপাড়া, মুড়িলা, আটালু, নুরপুর, ভাটপাড়া সহ আশপাশের বিভিন্ন এলাকার স্থানীয় যুব সমাজ ও প্রবীণ মুরব্বিগণ উপস্থিত ছিলেন। সভায় হিন্দু ধর্মের প্রসার, মন্দিরের উন্নয়ন এবং এর ঐতিহ্য রক্ষার্থে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় হয়।
সভায় বক্তব্য রাখেন: রতন মনি মোহন্ত, বিজয় কুমার নাথ, নগেন্দ্র চন্দ্র নাথ, সুশীল দেবনাথ, জীবন কৃষ্ণ দে, বিধান চন্দ্র দাস, অনন্ত সেন, জগদীশ ক্ষত্রিয়, সরোজ ভট্টাচার্য, লক্ষী কান্ত দাস, মুকুল চন্দ্র দাস, নিতাই চৌধুরী, সত্যেন্দ্র দেবনাথ (সত), বিমল দেবনাথ (বিমান), বিদ্যুৎ কান্তি সেন, অপুর্ব রায়, ও সত্যেন্দ্র লাল রায় প্রমুখ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য একটি ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন:
সভাপতি: নিলেন্দু ভূষন দে (অনুপ),সহ-সভাপতি: সত্যেন্দ্র দেবনাথ (সত), সাধারণ সম্পাদক: সনৎ চন্দ্র দেবনাথ,
সহ- সাধারণ সম্পাদক: অমর চন্দ্র দেবনাথ, কোষাধ্যক্ষ: জিবলু মজুমদার (জীবন), সদস্যবৃন্দ: অশোক কুমার দে (অলক), বিমল দেবনাথ (বিমান), নির্মল কান্তি দে, বিদ্যুৎ কান্তি সেন, পংকজ মজুমদার ও রাজীব পুরকায়স্থ।
মন্দিরের ধারাবাহিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম পরিচালনা এবং সমাজের ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে গঠিত এই কমিটি আগামী দিনে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
আজকের সিলেট / ডেক্স/ এসসিজে
শিপন চন্দ জয় 








