সিলেট নগরীর কাজলশাহ সোনারবাংলা আবাসিক এলাকার একটি কলোনি থেকে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আত্মহত্যাকারী মকবুল আলী দীর্ঘদিন ধরে সিলেটে একাই থাকতেন। তাঁর মূল বাড়ি চাঁদপুরে। তিনি সিলেটে ভ্রাম্যমাণ পান-সিগারেট ব্যবসায়ী ছিলেন।
বৃহস্পতিবার বিকালে নগরীর কাজলশাহ সোনারবাংলা আবাসিক এলাকায় এ ঘটনাটি ঘটে।
প্রাথমিকভাবে পুলিশ বলছে- এটি একটি আত্মহত্যার ঘটনা।
কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








