নগরীর ৩২ নং ওয়ার্ড পূজা উদযাপন পরিষদ'র সম্মেলন অনুষ্ঠিত
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ AM

নগরীর ৩২ নং ওয়ার্ড পূজা উদযাপন পরিষদ'র সম্মেলন অনুষ্ঠিত

.

প্রকাশিত: ১০/০৮/২০২৫ ১১:০৭:২৪ PM

নগরীর ৩২ নং ওয়ার্ড পূজা উদযাপন পরিষদ'র সম্মেলন অনুষ্ঠিত


শুক্রবার ৮ আগষ্ট নগরীর ৩২ নং ওয়ার্ড পূজা উদযাপন পরিষদ'র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

 শ্রী শ্রী শ্যামসুন্দর জিউর আখড়ায় সকাল ১১টায় সম্মেলন অনুষ্ঠিত হয়। অভিজিৎ দে সুৃমনের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন আখড়া কমিটির সহ সভাপতি লক্ষীকান্ত দাস।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক এড্ রঞ্জন চন্দ্র ঘোষ,বিশেষ অতিথি শাহপরান থানা সভাপতি বীরেশ দেব নাথ,সম্পাদক শংঙ্কর চক্রবর্তী, বিমানবন্দর থানা সভাপতি নান্টু রঞ্জন  সিংহ,সাবেক সদর উপজেলা সভাপতি নিলেন্দু ভূষন দে অনুপ, জেলা শাখার কোষাধ্যক্ষ বিদ্যুৎ কান্তি সেন ।     


সম্মেলনে শান্তনু প্রসাদ দাস- সভাপতি, রাজীব পাল- সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট  কমিটি গঠন করা।


সম্মেলনে আরো উপস্থিত ছিলেন  গোবিন্দ দেব টুটুল, বিবেকানন্দ নাথ গকুল,মলয় বৈদ্য,প্রহল্লাদ দেব নাথ,লিটন কর, মুকুল দাস,জুয়েল আদিত্য,রাজিব পাল,প্রণয় রায়,বিধান মোহান্ত,বিমল দাস,বিভাস দেব,গোবিন্দ সেন,প্রদীপ তালুকদার,আশীষ সেন,সুভাষ আচার্য্য প্রমুখ।

আজকরে সিলেট/এসসিজে

সিলেটজুড়ে


মহানগর