রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শনিবার নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৮/২০২৫ ০৯:৪৫:৪৩ অপরাহ্ন

শনিবার নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না


জরুরী মেরামত কাজের জন্য সিলেটের কয়েকটি এলাকায় শনিবার ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা বলে জানানো হয়েছে। এলাকাগুলো হচ্ছে- কাজীটুলা, মানিকপীরমাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় ও আশপাশএলাকায়। কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানি যাদুঘর, ধোপাদিঘীরউত্তরপার, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট, শাহী ঈদগাহ ও আশপাশ এলাকায় বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস আবাসিক এলাকা।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিক্রয় ও বিতরণ বিভাগ-২, নিয়ন্ত্রনাধীন ১১ কেভি ফিডারের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজ গাছ-পালার শাখা প্রশাখা কর্তন ও বিদ্যুৎবিতরণ ব্যবস্থা উন্নয়নমূলক কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটা এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ করা হবে। 

সাময়িক অসুবিধার জন্য তিনি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর