জয়ে আত্মবিশ্বাস চাঙ্গা করতে চায় টাইগাররা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:১০ AM

সিলেটে টাইগার-ডাচ মুখোমুখি

জয়ে আত্মবিশ্বাস চাঙ্গা করতে চায় টাইগাররা

মিজান মোহাম্মদ

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ০৫:২১:১৬ PM

জয়ে আত্মবিশ্বাস চাঙ্গা করতে চায় টাইগাররা


সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে : দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশ-নেদারল্যান্ডস সংক্ষিপ্ত ফরম্যাটের কোনো সিরিজে মুখোমুখি হচ্ছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ সফরকারীদের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। 

আগের ৫ বারের দেখায় ৪ বারই জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশের অধিনায়কের চোখে মুখে আত্মবিশ্বাসের ছবি ফুটে ওঠেনি। প্রেস কনফারেন্সে তিনি বলেছেন, বাংলাদেশ আগেও ছোট দলের বিপক্ষে হেরেছে। 
অপরদিকে ডাচদের গুরু রায়ান বলেছেন, 'তারা জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী।' নেদারল্যান্ডস সিরিজটিকে দেখছে ২০২৬ বিশ্বকাপের অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ হিসেবে। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২০১২ সালে অনুষ্ঠেয় সিরিজের শেষ ম্যাচে একমাত্র জয় পেয়েছিল ডাচরা। এরপর আইসিসির বৈশ্বিক আসর (টি-টোয়েন্টি বিশ্বকাপ) ছাড়া মুখোমুখি হয়নি দু’দল। সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জিতেছিল ২৫ রানে।

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় পেয়েছিল। মূলত, এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজটিকে গুরুত্ব দিচ্ছে স্বাগতিকরা। নির্ধারিত সিরিজে ভারত খেলতে না আসায় বিকল্প হিসেবে ডাচদের সাথে এই সিরিজের আয়োজন করা হয়। 

আজকের স্কোয়াড :
বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও সাইফুদ্দিন।

নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোয়েস, ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেডরিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্টিয়ান ব্র্যাট ও টিম প্রিঙ্গেল।

একই ভেন্যুতে সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর