ভারতের বিপক্ষে আজকের ম্যাচটা হতে পারত অলিখিত ফাইনাল। রোমাঞ্চ জিইয়ে রাখতে তার আগে বাংলাদেশকে হারাতে হতো ভুটানকে। কিন্তু গত শুক্রবার তুলনামূলক খর্ব শক্তির ভুটানের কাছেই পয়েন্ট হারায় লাল সবুজের দল।
পরের ম্যাচে নেপালকে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারত। আজ শেষ ম্যাচে ভারতকে ৪-৩ ব্যবধানে হারায় মাহবুবুর রহমান লিটুর দল। তাতে আক্ষেপটাই বেড়েছে। টুর্নামেন্টে রানার্সআপ হয়ে কোচও বললেন,
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আজ কিন্তু বাংলাদেশের বিপক্ষে সেরা একাদশই নামায় ভারত। ম্যাচে দুবার পিছিয়ে পড়েও নির্ধারিত সময়ে খেলায় ফেরে চ্যাম্পিয়নরা। তবে সুরভী আকন্দ প্রীতির ৯৫ মিনিটের স্ট্রাইকে ৭ গোলের রোমাঞ্চ জেতে বাংলাদেশ। দারুণভাবে ম্যাচটা জিতলেও শিরোপার স্বাদ পাননি অর্পিতা বিশ্বাসরা। যে কারণে ম্যাচ শেষে ভুটান ম্যাচে ১-১ গোলে ড্র-কেই দুষলেন লিটু,
আজ ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল পায় বাংলাদেশ। ডিফেন্ডারদের ভুলে আবার বিরতির আগে নিজেরা গোল হজম করে। বাকি সময়ে ছন্দময় ফুটবলের দেখা পাওয়া যায়নি মেয়েদের কাছ থেকে। তবে শেষ ম্যাচে শক্তিশালী ভারতকে হারানোয় খেলোয়াড়দেরই কৃতিত্ব দিয়েছেন কোচ,
বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্টে প্রথম হারের স্বাদ পায় ভারত। শিরোপা নিশ্চিত হওয়ার পরও এই ম্যাচে তারা নামায় সেরা একাদশ। অপরাজিত থেকে তারা প্রতিযোগিতা শেষ করতে চেয়েছিল। বাংলাদেশের কাছে হারের পর মাঠে কাঁদতে দেখা যায় ভারতীয় খেলোয়াড়দের।
শেষ ভালো নিয়ে এবার বাংলাদেশ তাকাতে চায় এশিয়ান মঞ্চে। এএফসি উইমেন্স অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূলপর্ব হবে চীনে, আগামী বছর ৩০ এপ্রিল থেকে মূলপর্ব হবে ১৭ মে। তার আগে এ বছরের অক্টোবরে হবে বাছাই টুর্নামেন্ট। বাংলাদেশ পড়েছে ‘এইচ’ গ্রুপে। যেখানে স্বাগতিক জর্ডান ছাড়াও আছে চাইনিজ তাইপে।
বালাদেশের প্রথম ম্যাচ ১৩ অক্টোবর, জর্ডানের বিপক্ষে। এশিয়ান কাপ বাছাইয়ের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার কথা বলেছেন কোচ লিটু,
মেয়েদের দুটি এশিয়ান কাপের মূলপর্বে এখন বাংলাদেশের মেয়েরা। অস্ট্রেলিয়ায় আগামী বছরের মার্চে হবে সিনিয়র এশিয়ান কাপ। পরের মাসে থাইল্যান্ডে গড়াবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের প্রতিযোগিতা। দুটি প্রতিযোগিতার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।
আজকের সিলেট/এপি
ক্রীড়া ডেস্ক 








