সিলেটে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:০১ AM

সিলেটে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১/০৯/২০২৫ ০১:১০:০২ PM

সিলেটে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সোহেল মিয়া


সিলেট বিভাগের প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার দুপুর পৌনে ১২টা সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সিলেটের ডিআইজি, পুলিশ কমিশনার ও চার জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত রয়েছেন। এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারাও এ বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে। 

সূত্র জানিয়েছে, দেশের চলমান পরিস্থিতি ও নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৈঠকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 

এর আগে উপদেষ্টা সিলেটে বিজিবি সেক্টর হেডকোয়াটার্স পরিদর্শন করেন। 

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর