সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির টস জিতেছে বাংলাদেশ। জিতেই আগের ম্যাচের মতো ফিল্ডিং নিলো টাইগার অধিনায়ক। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।
সিলেটে প্রথম ম্যাচে অধিনায়ক লিটন দাস ও সাইফ হাসানের ব্যাটিং ও তাকসিনের দারুণ বোলিংয়ে ৮ উইকেটের বড় জয় পেয়েছে লিটন দাসের দল। নেদারল্যান্ডসের বিপক্ষে আজ দ্বিতীয় ম্যাচের আগে তাই আত্মবিশ্বাসে ভরপুর স্বাগতিকরা। ডাচদের বিপক্ষে প্রথমবার সিরিজ খেলতে নামা বাংলাদেশ সোমবার জিতলেই তিন ম্যাচের সিরিজ ২-০ তে নিশ্চিত করবে।
বাংলাদেশ প্রথম ম্যাচে দাপুটে জয়ে নিজেদের ফেভারিট ট্যাগের যথার্থতা প্রমাণ করেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে আধিপত্য করেছে তিন বিভাগেই।
জিতলেই বাংলাদেশের সিরিজ, এমন সমীকরণে ঘুরে দাঁড়াতে চায় নেদারল্যান্ডস ক্রিকেট দল। তাই দলে এনেছেন একটি পরিবর্তনও।
আজকের সিলেট/ মিমো
মিজান মোহাম্মদ 








