নাসুমের দুই বলে দুই ইউকেট
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫৭ AM

নাসুমের দুই বলে দুই ইউকেট

মিজান মোহাম্মদ

প্রকাশিত: ০১/০৯/২০২৫ ০৬:৪৬:২৮ PM

নাসুমের দুই বলে দুই ইউকেট

ছবি : সংগৃহীত


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত  টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাড়ির মাঠে খেলতে পারেন নি স্পিনার নাসুম সিলেটের খেলোয়াড় নাসুম আহমেদ। সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচে নাসুম আহমেদ একাদশে জায়গা পান। প্রথম ইনিংসের তৃতীয় ওভারে নাসুমের হাতে বল দেন অধিনায়ক লিটন কুমার দাস। বল পেয়েই পর পর দুই বলে দুই ইউকেট নেন নাসুম।

নিজের প্রথম ওভারের প্রথম বল ডট নেন এর পরের বলে ম্যাক্স লাইনের উপর দিয়ে মারতে গেলে মিড অনে তাওহিদ হৃদয়ের ক্যাচ বন্দি হন। সাজঘরের ফেরার আগে ১০ বলে ৮ রানের একটি ইনিংস খেলেন।  তৃতীয় বলে ডাচ ব্যাটার নিদামানুরু পারভেজ ইমনের হাতে ক্যাচ দিয়ে এক বল খেলে রানের খাতার খোলার আগেই সাজঘরে ফেরেন। 

জিতলেই বাংলাদেশের সিরিজ এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এনেছে। উইনিং কম্বিনেশন ধরে রাখেনি স্বাগতিক দল। বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেন। তাদের জায়গায় খেলবেন আরেক পেসার তানজিম হাসান সাকিব ও বামহাতি স্পিনার নাসুম আহমেদ। নেদারল্যান্ডস একাদশেও পরিবর্তন একটি। টিম প্রিঙ্গলের বদলে এসেছেন ব্যাটার সিকান্দার জুলফিকার। 

আজকের সিলেট/ মিমো

সিলেটজুড়ে


মহানগর