নগরীর পুলিশের শাহপরাণ থানাধীন শাহপরান আবাসিক এলাকায় ছেলের ছুরিকাঘাত সত্তর বছর বয়সী মা খুন। নিহত রহিমা বেগম (৭০) শাহপরাণ থানাধীন শাহপরান আবাসিক এলাকার ২নং রোডের, ৮নং বাসার আব্দুস সালামের মালিকানাধীন হেপি কমপ্লেক্সের ভাড়াটিয়া আব্দুল গাফ্ফারের স্ত্রী।
সোমবার সকাল ১১টার দিকে ৯৯৯- এ কল দিলে শাহপরাণ থানাপুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তারা মরদেহ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য দুপুর দেড়টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শাহপরান থানাপুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে ছুরিকাঘাত করে রহিমা বেগমকে তারই ছেলে বদরুল ইসলাম (৪২) হত্যা করেছে বলে তাদের ধারনা। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। রোববার দিবাগত রাতের কোনো একসময়ে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়।
বদরুল ইসলাম ইমমতি পেশায় নিযুক্ত থাকলেও গত ৪ মাস ধরে তিনি চাকরিচ্যুত অবস্থায় ছিলেন। তিনি তার বাবা মায়ে চতুর্থ সন্তান।
শাহপরান থানার এসআই সোহেল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








