রশিদ বললেন ‘জিততেই হবে’
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:২৭ AM

রশিদ বললেন ‘জিততেই হবে’

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ০৯:০৯:০৮ PM

রশিদ বললেন ‘জিততেই হবে’


ঢিমেতালে চলার সুযোগ নেই। পা ফসকালেই সবশেষ। এমন এক স্নায়ুক্ষয়ী লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি আফগানিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান কাপ্তান রশিদ খান। আজ ম্যাচ শুরুর আগে মুদ্রা নিক্ষেপণের সময় তিনি জানালেন, আবু ধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়াম তাদের অতি পরিচিত। জানাশোনার দিক থেকেই টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। 

লম্বা সময় ধরে আবু জায়েদ স্টেডিয়াম হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছেন রশিদ খানরা। আফগানিস্তান ক্রিকেট বোর্ড  ও এমিরেটস ক্রিকেট বোর্ডের মধ্যে চুক্তির ফলে সংযুক্ত আরব আমিরাতে হোম ম্যাচ আয়োজন করছে আফগানরা। তাই লঙ্কানদের চেয়ে একটু বেশিই জানাশোনা তাদের। 

বাঁচা-মরা ম্যাচের আগে আফগান অধিনায়ক রশিদ বলেছেন, 

    ‘‘এই উইকেটে বোর্ডে রান তোলা গুরুত্বপূর্ণ। এই ম্যাচে আমাদের জিততেই হবে। তাই বাড়তি চাপ না নিয়ে পরিকল্পনাটা সহজ রাখতে হবে এবং মৌলিক বিষয়গুলো সঠিকভাবে প্রয়োগ করতে হবে। আমরা আবুধাবিতে অনেক খেলেছি। এখানে ১৬৫+ একটি ভালো স্কোর হবে।’’

এশিয়া কাপ টি-টোয়েন্টিতে এর আগে দুইবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছে আফগানিস্তান। ২০২২ সালে হওয়া সেই টুর্নামেন্টে একটিতে জিতেছে শ্রীলঙ্কা, একটিতে আফগানিস্তান। আজ পরিসংখ্যানে এগিয়ে যাওয়ার দিন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর