মাধবপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:০৩ AM

মাধবপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

সংবাদদাতা

প্রকাশিত: ২৭/০৯/২০২৫ ০৩:০২:৪৪ PM

মাধবপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১


হবিগঞ্জের মাধবপুরে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শসিন দাস পানিকা (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শসিন দাস পানিকা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কুরমা চা-বাগানের বালক দাস পানিকার ছেলে। তিনি সুরমা চা-বাগানে দুলাভাইয়ের বাড়িতে বসবাস করে স্থানীয় একটি শিল্প কারখানায় চাকরি করতেন।

‎শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী, মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানের রাজ্জাক তালুকদারের ছেলে ইউসুফ তালুকদার গুরুতর আহত হয়েছেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, শনিবার সকালে শসিন দাস ও ইউসুফ মোটরসাইকেলে করে নোয়াপাড়ার একটি কারখানায় যাচ্ছিলেন। পথিমধ্যে একটি বেপরোয়া ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই শসিন দাস পানিকা মারা যান এবং ইউসুফ গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহত ইউসুফকে হাসপাতালে ভর্তি করে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর