'একতরফা নির্বাচন বর্জন করুন'
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৭ PM

বিশ্বনাথ-ওসমানীনগর বিএনপির বিবৃতি

'একতরফা নির্বাচন বর্জন করুন'

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৬/০১/২০২৪ ০৪:২৬:১৩ AM

'একতরফা নির্বাচন বর্জন করুন'

ফাইল ছবি


আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহবান জানিয়েছেন ওসমানিনগর-বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। শনিবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ তথ্য জানান ওসমানিনগর-বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।  


বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশ আজ এক চরম ক্লান্তিকাল অতিক্রম করছে। আওয়ামীলীগ একতরফা নির্বাচনের নামে বিরোধীদলের নেতাকর্মীদের গণ গ্রেফতার করে দেশ আজ কারাগারে পরিনত করেছে। মানুষের বাক স্বাধীনতা আজ ভূলন্ঠিত। সরকারের সমালোচনা করলে গুম, খুন বা কারাগারে পাঠানো হচ্ছে। এসব অন্যায়, অবিচার, অগণতান্ত্রিক কর্মকান্ডের বিরুদ্বে দেশের আপমর জনতা প্রতিবাদ জানাচ্ছে। 


নেতৃবৃন্দ এই অন্চলের সর্ব পেশা শ্রেণীর মানুষকে প্রহসনের নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের প্রিয় সন্তান, জননেতা এম ইলিয়াস আলী বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ আসন এর সংসদ সদস্য ছিলেন। এই দেশ, জাতি ও জনগণের কল্যাণের স্বার্থে, গণতন্ত্র ন্যায়বিচার মানবতা প্রতিষ্ঠার জন্য, তিনি সব সময় সকল ধরনের অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলেন। তিনি জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার স্বার্থে মানুষের পক্ষে ন্যায় বিচারের পক্ষে কথা বলতে গিয়ে আজ প্রায় ১২ বছর ধরে নিখোঁজ। 


তারা আরও বলেন, এরই মাঝে কিছু ভুয়া নির্বাচনের প্রার্থী, যারা গুমের খবরে আনন্দিত হয়েছিলেন আজকে তারাই সময়ের পরিবর্তনে ইলিয়াস আলীর নাম দোহাই দিয়ে নির্বাচনী বৈতরণী পার হবার চেষ্টা করছেন এবং এলাকাবাসীকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। সিলেট - ২ আসনের সকল জনগণের কাছে এবং বাংলাদেশের প্রত্যেকটি সচেতন নাগরিকের কাছে আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি। আপনাদের বিবেককে জাগ্রত করুন এবং এই প্রহসনের নির্বাচন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করূন। জননেতা এম ইলিয়াস আলী সহ সকল গুম হওয়া মানুষকে ফেরত পাওয়ার জন্য আপনাদের দোয়া ও সহযোগীতা কামনা করছি। পাশাপাশি দলীয় কোন নেতাকর্মী নির্বাচনে অংশগ্রহণ করলে অথবা প্রার্থীদের সহযোগিতা করলে তাদের বিরুদ্ধে কটুর সাংগঠনিক  ব্যবস্থা নেওয়া হবে। 


বিবৃতিদাতারা হলেন, ওসমানী নগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখরুদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ বিশ্বনাথ উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি  গৌছ আলী ,সাধারণ সম্পাদক মোঃ লিলু মিয়া, বিশ্বনাথ পৌর বিএনপি'র সভাপতি হাজী আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ প্রমুখ।  

আজকের সিলেট/ ৬ জানুয়ারি/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর