ওসমানীনগরে কৃষি খামারে শ্রম ও মেধা সমন্নয়ে শত কোটি টাকা বিনিয়োগে সফল উদ্যোক্তা যুক্তরাজ্য প্রবাসী ইব্রাহিম আলী লালু কে সংবর্ধনা দিয়েছে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব।
শনিবার সকাল ১১ টায় ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে ক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদের সভাপতিত্বে ও সদস্য হারুন রশিদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিম আহমদ ভিপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওসমানীনগর থানা অফিসার ইনচার্জ রাশেদুল হক, সংবর্ধিত অতিথি ইব্রাহিম আলী লালু।
সভায় বক্তব্যে রাখেন- ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, অর্থ সম্পাদক শরীফ আহমদ চৌধুরী, সদস্য সঞ্জব আলী সাকিব, আমির হোসেন চৌধুরী, উজ্জ্বল মুন্না, ইকবাল আহমদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্টানে বক্তারা সকল প্রবাসীকে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার আহব্বানে সাড়া দিয়ে দেশে বিনিয়োগ করার অনুরোধ জানান।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
ওসমানীনগর প্রতিনিধি 








