সিলেটে ট্রাফিক পুলিশের অভিযানে ১২৩ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ PM

সিলেটে ট্রাফিক পুলিশের অভিযানে ১২৩ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ০৬:০৮:১৭ PM

সিলেটে ট্রাফিক পুলিশের অভিযানে ১২৩ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা


সিলেট মহানগরীতে ট্রাফিক আইন অমান্য করায় ২৪ ঘণ্টায় ১২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। এর মধ্যে ৫৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আটক করা হয়েছে ৬৬টি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানের তথ্য জানিয়ে এসএমপি মিডিয়া বিভাগ জানায়, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর