জৈন্তাপুর উপজেলায় বোরো বাংলাদেশের উদ্যোগে কৃষি ঋণ, ক্ষুদ্র ঋণ, এসএমই ঋণ, শিক্ষা বৃত্তি, রেমিট্যান্স, দুর্যোগ ব্যবস্থাপনা, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশনসহ বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক এক ডিজিটাল প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ প্রেজেন্টেশনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বুরো বাংলাদেশের ঋণ কার্যক্রমসহ সামাজিক ক্ষেত্রে চলমান বিভিন্ন উন্নয়ন উদ্যোগ তুলে ধরেন বুরো বাংলাদেশ সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক খন্দকার মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বোরো বাংলাদেশ জৈন্তাপুর এলাকার ব্যবস্থাপক নকুল সরকার ও শাখা ব্যবস্থাপক সুলভ মজুমদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার, যিনি বুরো বাংলাদেশের প্রতিনিধিদের ধন্যবাদ জানান এই সচেতনতামূলক উদ্যোগ গ্রহণের জন্য।
প্রেজেন্টেশন অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
জৈন্তাপুর প্রতিনিধি 








