সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি আজ দেশের মানুষের মুক্তির সনদে পরিণত হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, আইনের শাসন নিশ্চিত করা এবং দেশকে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত করা—এটাই বিএনপির লক্ষ্য। আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়া মানে ন্যায়, সত্য ও উন্নয়নের পক্ষে অবস্থান নেওয়া। ধানের শীষই জনগণের মুক্তি, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং জাতীয় ঐক্যের প্রতীক।
বুধবার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন জনসচেতনতা তৈরির লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিগত ১৫ বছর ধরে এই দুই উপজেলা উন্নয়ন বঞ্চনার শিকার। অবহেলিত যোগাযোগ ব্যবস্থা, কৃষির অবনতি ও কর্মসংস্থানের সংকটে এখানকার মানুষ হতাশায় দিন কাটাচ্ছে। আমরা এমন একটি উন্নয়ন পরিকল্পনা নিতে চাই, যা হবে টেকসই, পরিবেশবান্ধব ও মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত। শিক্ষায় আধুনিকায়ন, কৃষিতে প্রযুক্তি, তরুণদের কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবার প্রসার ঘটিয়েই গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি অবহেলিত অঞ্চলে উন্নয়নের সুবাতাস বইয়ে দিতে চাই। সেই লক্ষ্যেই ধানের শীষের বিজয় অপরিহার্য।
৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউল ইসলাম সায়েকের সভাপতিত্বে ও ---- সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবু তাহের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সিলেট মহানগর সেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব আজিজুল ইসলাম আজিজ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, উপজেলা বিএনপির সদস্য এম এ ছায়াদ ও শেখ মখমিল,বাচ্ছু মেম্বার,আব্দুস ছামাদ, নজরুল ইসলাম, মাছুম আহমদ, এনাম আহমেদ, মুহিব হোসেন প্রমুখ।
আজকের সিলেট/এপি
সংবাদ বিজ্ঞপ্তি 








