শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

প্রিয়াঙ্কার চোখে শাহরুখের কোন অঙ্গ সবচেয়ে আবেদনময়ী?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৫ ০৩:২৯:০১ অপরাহ্ন

প্রিয়াঙ্কার চোখে শাহরুখের কোন অঙ্গ সবচেয়ে আবেদনময়ী?


স্বামী সংসার নিয়ে যুক্তরাষ্ট্রে থিতু হলেও ঘর বাঁধতে বলিউড লাস্যময়ী প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম পছন্দ ছিল শাহরুখ খানের হৃদয়। একাধিকবার কিং খানের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি। শাহরুখের কোন অঙ্গ সবচেয়ে আবেদনময়ী তা-ও অকপটে বলেছেন পিগি চপস।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বলিউড প্রযোজক করণ জোহরের শো কফি উইথ করণে একবার এসেছিলেন দেশি গার্ল। সেখানেই বাদশাহকে বিশেষ আবেদনময়ী অঙ্গ সম্পর্কে কথা বলেছিলেন।

সে প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা বলেন, “সবকিছুতেই। ও আমার সবচেয়ে পছন্দের। ‘সুরজ হুয়া মাধ্যম’ গানে ঢিলেঢালা কুর্তাতে ওকে কী আবেদনময় লাগছিল! ওর চোখ সবচেয়ে আবেদনময়। ও সরাসরি চোখের দিকে তাকায়। ওর প্রতি বরাবরই মুগ্ধতা ছিল। ও অনুপ্রাণিত করে। সবকিছু ভালো লাগে এই মানুষটার। ওর কোনো ভুল হতেই পারে না।”

এদিকে শাহরুখও মুখ খুলেছিলেন প্রিয়ঙ্কাকে নিয়ে। পিগির চপসের চোখেমুখে বন্যতা খেলা করে। বাস্তবেও কি সে জংলি ইঁদুরের মতো। উত্তরে যা বলেছিলেন শাহরুখ তা হলো, “প্রিয়াঙ্কা ইঁদুর।” 

তবে নিজেকে ইঁদুর বলে মেনে নেননি ডনের নায়িকা। শাহরুখকে বলেছিলেন, “আমি মোটেও ইঁদুর নই। একটা ভাল দেখতে পশুর সঙ্গে আমার তুলনা করো।”পরে অবশ্য তাকে খরগোশের তুলনা করেন পর্দার ডন। 

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর