কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ দেশের মানুষ নতুন করে আশার আলো দেখছে। এই ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তি, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। সেই লক্ষ্যকে সামনে রেখে বড়লেখা-জুড়িতে আজকের এই পদযাত্রা প্রমাণ করেছে-মানুষ এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ, ধানের শীষের বিজয় এখন সময়ের দাবি। বড়লেখা-জুড়ির প্রতিটি মানুষ আজ তারেক রহমানের নেতৃত্বে আশাবাদী। মা-বোন, তরুণ প্রজন্ম, শ্রমজীবী ও সাধারণ জনগণ এক কাতারে দাঁড়িয়ে দেশ এগিয়ে নেয়ার চেষ্টায়। তারা জানে—যদি ধানের শীষ জয়ী হয়, তবে দেশের মানুষ আবারও স্বাধীনভাবে শ্বাস নিতে পারবে, গণতন্ত্র ফিরবে, মানুষের অধিকার ফিরে আসবে।
রোববার বড়লেখা উপজেলা পদযাত্রায় প্রধান অথিতির বক্তব্যে এসব বলেন।
তিনি আরও বলেন, আজকের পদযাত্রা কেবল একটি কর্মসূচি নয়; এটি একটি ঐক্যের প্রতীক, পরিবর্তনের বার্তা। বড়লেখা-জুড়ির প্রতিটি জনপদে মানুষের মুখে এখন একটাই স্লোগান-তারেক রহমানের নেতৃত্বে, ধানের শীষের বিজয় হোক। এই জনগণের উচ্ছ্বাসই আমাদের শক্তি, এই ঐক্যই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। বিএনপি কখনও ব্যক্তিস্বার্থের রাজনীতি করে না, আমরা জনগণের রাজনীতি করি, জনগণের জন্য রাজনীতি করি। তারেক রহমান দেশের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে যে নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছেন, তা বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও সুশাসিত দেশ।
শেষে শরিফুল হক সাজু বলেন, আমি বিশ্বাস করি, বড়লেখা-জুড়ির জনগণ অতীতের মতো এবারও সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষে রায় দেবে। ধানের শীষের পক্ষে এই জয় শুধু একটি আসনের নয়, এটি হবে পুরো বাংলাদেশের গণমানুষের জয়।
সাইফুল ইসলাম খুকনের সভাপত্বিতে আব্দুল কাদের পলাস ও রায়হান মোঃ মুজিব সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি নসিব আলী, মুহিবুর রহমান ফারুক, সাবেক সাধারণ পৌর বিএনপি তুতিউর রহমান তুতাব আলী, আমেনা বেগম ডলি, রুকইয়া বেগম রিয়া, হাসান আহমেদ, শাহজাদা বেগম, হাজী হেলাল উদ্দিন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আজকের সিলেট/এপি
সংবাদদাতা 








