জৈন্তাপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় গরু-মহিষ আটক
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:১৯ AM

জৈন্তাপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় গরু-মহিষ আটক

সংবাদদাতা

প্রকাশিত: ৩০/১০/২০২৫ ০৪:২৭:৩৩ PM

জৈন্তাপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় গরু-মহিষ আটক


সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় গরু ও মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর ও গোয়াবাড়ি বিওপির দুটি পৃথক আভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় চারটি মহিষ ও দুইটি গরু আটক করা হয়। এসবের আনুমানিক সিজারমূল্য ১১ লাখ ৭০ হাজার টাকা।

এছাড়া বৃহস্পতিবার জৈন্তাপুর বিওপির একটি দল পৃথক আরেকটি অভিযানে আরও দুইটি ভারতীয় মহিষ আটক করে, যার আনুমানিক সিজারমূল্য চার লাখ টাকা।

সব মিলিয়ে দুই অভিযানে আটটি গরু ও মহিষ আটক করা হয়েছে। এসবের মোট আনুমানিক সিজারমূল্য প্রায় ১৫ লাখ ৭০ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর