মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

সিলেটে রেল লাইন অবরোধকারীদের ধাওয়া দিলো যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/১১/২০২৫ ০২:০৯:২৭ অপরাহ্ন

সিলেটে রেল লাইন অবরোধকারীদের ধাওয়া দিলো যাত্রীরা


জরুরি সংস্কারসহ আট দফা দাবিতে বিভাগজুড়ে সিলেট-ঢাকা রেলপথে অবরোধ কর্মসূচি পালন করছে ‘৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন’ কমিটি। এরই অংশ হিসেবে সিলেট রেলস্টেশন এলাকায় লাইন অবরোধের চেষ্টা করা আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছেন সাধারণ যাত্রীরা। 

শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকেম, শনিবার সকাল সাড়ে ১০টা থেকে মৌলভীবাজারের কুলাউড়া স্টেশনে রেললাইন অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। তবে সিলেট রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে অল্পসংখ্যক আন্দোলনকারী সিলেট রেলস্টেশনের লাইন অবরোধের চেষ্টা করলে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা তাদের ধাওয়া দেন। পরে আন্দোলনকারীরা রেললাইন থেকে সরে যান এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর