বিয়ানীবাজারে ট্রাকভর্তি ভারতীয় জিরা জব্দ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৭ PM

বিয়ানীবাজারে ট্রাকভর্তি ভারতীয় জিরা জব্দ

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৫ ০৫:২২:৪৭ PM

বিয়ানীবাজারে ট্রাকভর্তি ভারতীয় জিরা জব্দ


বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের শেওলা সেতু এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)। 

শনিবার সকালে বিশেষ অভিযানে ১ হাজার ৭৭০ কেজি জিরাসহ একটি ট্রাক আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বড়গ্রাম বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে সিলেট–বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের শেওলা সেতু এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে ভারতীয় জিরার এ চালান জব্দ করা হয়।

বিজিবির হিসাব অনুযায়ী, আটককৃত ১ হাজার ৭৭০ কেজি জিরার সিজার মূল্য ২৬ লাখ ৫৫ হাজার টাকা এবং ট্রাকটির মূল্য ৩৫ লাখ ৩০ হাজার টাকা। মোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে ৬১ লাখ ৮৫ হাজার টাকা।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভারতীয় জিরার বড় একটি চালান আটক করা হয়েছে। জব্দকৃত পণ্য ও ট্রাকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর