দিরাইয়ে পাঁচ মাদকসেবী আটক
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০৪ PM

দিরাইয়ে পাঁচ মাদকসেবী আটক

সংবাদদাতা

প্রকাশিত: ০২/১১/২০২৫ ০৬:১৮:২৯ PM

দিরাইয়ে পাঁচ মাদকসেবী আটক


সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচ মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, শ্রাবন্ত সূত্রধর (১৯), বাদল বৈষ্ণব (১৯),  রাজন সূত্রধর (২৪), সুমিত রায় (২৪), পরিক্ষীত দাস (১৯)।

রবিবার বিকাল ১০টায় উপজেলার চরনারচর গ্রামের রমাকৃষ্ণ সুত্রধরের বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়।

দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আটককৃত পাঁচ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাদের কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর