সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন জনতকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- উপজেলার মারপশি গ্রামের মৃত রিয়াছত আলী ছেলে আব্দুল লতিফ (৬০), খাগুড়া গ্রামের মৃত ওয়ারিছ আলীর ছেলে ফরিদ মিয়া (৩৯), মারপশি গ্রামের করম আলী স্ত্রী নেহার বেগম (৫০),।
মঙ্গলবার রাতে উপজেলার ৯নং সুরমা ইউনিয়নের মারপশি এলাকায় এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ১৪২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/ডি/এসটি
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 








