জৈন্তাপুরে সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে মো. হারুন অর রশিদ নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কলাগ্রামের আব্দুল সামাদের পুত্র।
শুক্রবার রাতে জৈন্তাপুর উপজেলার পাখিটেকি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে মো. হারুন অর রশিদ জৈন্তাপুরের দরবস্ত বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে তিনি হরিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জৈন্তাপুর থানার পাখিটেকি এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত অটোরিকশা থেকে তিনি পড়ে যান। এতে তার মাথার পেছনে গুরুতর আঘাত লাগে। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
জৈন্তাপুর প্রতিনিধি 








