সিলেট–জকিগঞ্জ সড়কের ভরণ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি অবৈধ ও দ্রুতগামী অটোরিকশা (টমটম) তাকে ধাক্কায় এক শিশু নিহত হয়েছেন। নিহত শিশুর নাম রাইয়ান আহমদ (১০)। সে জকিগঞ্জ সদর ইউনিয়নের মুমিনপুর গ্রামের ছলন মিয়ার ছেলে এবং মায়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক মায়া মিয়ার ভাতিজা।
সোমবার বিকেলে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি অবৈধ ও দ্রুতগামী অটোরিকশা (টমটম) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে পড়লে দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় ও তীব্র যানজটের অবস্থা দেখা দেয়।
খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয়রা অভিযোগ করেন, অবৈধ যানবাহন চলাচল ও অতিরিক্ত গতির কারণে সড়কটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
জকিগঞ্জ প্রতিনিধি 








