তাহিরপুরে ইউএনও’র উদ্যোগে অন্ধকার ভেদ করে আলোর ঝলক
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৫ PM

তাহিরপুরে ইউএনও’র উদ্যোগে অন্ধকার ভেদ করে আলোর ঝলক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৫ ১১:৩২:২৯ AM

তাহিরপুরে ইউএনও’র উদ্যোগে অন্ধকার ভেদ করে আলোর ঝলক


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরের রাস্তাঘাট এখন আর অন্ধকারে নিমজ্জিত নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিকের উদ্যোগে ‘আলোকিত তাহিরপুর’ কার্যক্রমের আওতায় সদরের বিভিন্ন সড়কে স্থাপন করা হয়েছে স্ট্রিট লাইট, ফলে রাতের তাহিরপুর এখন আলোকিত ।

দীর্ঘদিন ধরে উপজেলার সদর ও বাজার এলাকাগুলো রাতে অন্ধকারে ঢেকে থাকত। এতে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা পড়তেন নিরাপত্তাহীনতা ও চলাচলজনিত সমস্যায়। সম্প্রতি ইউএনও’র উদ্যোগে অল্প সময়ের মধ্যেই স্থাপন করা হয়েছে ৪০টি স্ট্রিট লাইট।

এ উদ্যোগে খুশি স্থানীয়রা। তাহিরপুর বাজার, থানা পাড়া ও আশপাশের সড়কগুলোতে এখন আলোয় ভরপুর। সন্ধ্যার পর বাজারে বেড়েছে ক্রেতা-বিক্রেতার আনাগোনা, মানুষ নিশ্চিন্তে চলাচল করছে।

স্থানীয় ব্যবসায়ী আবদুল বারিক বলেন, ‘দীর্ঘদিন সদর বাজার অন্ধকারে ডুবে ছিল। ইউএনও স্যার খুব অল্প সময়েই পুরো এলাকা আলোকিত করেছেন। আমরা ব্যবসায়ীরা তাঁর এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, ‘মানুষের জীবনযাত্রা সহজ ও নিরাপদ করতে আমরা এ উদ্যোগ নিয়েছি। সরকারি-বেসরকারি সহযোগিতায় ‘আলোকিত তাহিরপুর’ প্রকল্পকে আরও বিস্তৃত করা হবে। পর্যটন এলাকা ও নদীপাড়েও সোলার লাইট স্থাপনের পরিকল্পনা রয়েছে।’

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, ইউএনও’র এই উদ্যোগের ফলে তাহিরপুর কেবল উন্নয়নের নয়, উদ্ভাবনী কর্মকাণ্ডেরও একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে। তাঁরা আশা প্রকাশ করেন, অচিরেই পুরো তাহিরপুর আলোয় আলোকিত হয়ে উঠবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর