মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

হবিগঞ্জে বন বিভাগের কাছে হস্তান্তর ১৩৫ সাপের বাচ্চা, অবমুক্ত করা হবে বিভিন্ন বনে

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১১/২০২৬ ০৫:১০:৩০ অপরাহ্ন

হবিগঞ্জে বন বিভাগের কাছে হস্তান্তর ১৩৫ সাপের বাচ্চা, অবমুক্ত করা হবে বিভিন্ন বনে


প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ সাপের ১৩৫টি বাচ্চা এবার ফিরছে বনের ঠিকানায়। হবিগঞ্জ জীববৈচিত্র্য ফেডারেশনের উদ্যোগে বাচ্চাগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার ভাদৈ এলাকায় বন বিভাগের কার্যালয়ে সাপগুলো হস্তান্তর করা হয়।

প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ অফিসার মাহমুদ হোসেন সাপগুলো গ্রহণ করেন। তিনি জানান, সাপের সংখ্যা বেশি হওয়ায় এগুলো রেমা-কালেঙ্গা, সাতছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যসহ বিভিন্ন বনে অবমুক্ত করা হবে।

জানা গেছে, হবিগঞ্জ জীববৈচিত্র্য ফেডারেশনের জেলা শাখার সদস্য ও পরিবেশকর্মী রবি কস্তার বাড়িতে প্রায় এক মাস আগে সাপের ডিম থেকে বাচ্চা ফোটে। সেখানে ১৩৫টি ডিম থেকে ১৩৫টি বাচ্চা জন্ম নেয়। পরে সাপগুলো কিছুটা বড় হলে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবেই মঙ্গলবার সেগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর