প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় এমসি কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৩ AM

প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় এমসি কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪/১১/২০২৫ ০২:৫০:১৮ PM

প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় এমসি কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা


কক্সবাজারে বন্ধুদের সাথে বেড়াতে প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন ফরহাদ হোসেন সৌরভ (২১) নামের এক যুবক। তিনি দক্ষিণ সুরমা উপজেলার মনিপুর এলাকার মোহাম্মদ মতিউর রহমানের ছেলে।

বৃহস্পতিবার রাতে কক্সবাজারের কলাতলী এলাকার হোটেল ওয়ার্ল্ড বিচের ৫০৭ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সৌরভসহ পাঁচ বন্ধু সিলেট থেকে কক্সবাজার ভ্রমণে আসেন। তারা সবাই এমসি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। ঘটনার পর বাকি চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

হেফাজতে নেওয়ার আগে সৌরভের বন্ধু আবির জানান, তারা পাঁচ বন্ধু দুপুরে ওই হোটেলে ওঠেন এবং রাতে কেনাকাটা করতে সৌরভকে কক্ষে রেখে চার বন্ধু বাইরে যান। তিনি বলেন, “কিছুক্ষণ পর সৌরভের প্রেমিকা শিপু ফোন দিয়ে জানায়, সৌরভ তাকে ভিডিওকলে রেখে আত্মহত্যা করছে।”

আবির আরও বলেন, “বিষয়টি শুনে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে  দেখতে পাই সৌরভ গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে।”

পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সৌরভকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, তার বন্ধুরা জানিয়েছে, গত দুই দিন ধরে সৌরভ ও তার প্রেমিকা শিপুর মধ্যে মনোমালিন্য চলছিল। কথাকাটাকাটির এক পর্যায়ে ভিডিও কলের মধ্যেই সৌরভ আত্মহত্যা করে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর