ডিসি পদের যোগদানের পূর্বেই আটকে গেল সন্দ্বীপ সিংহের পদায়ন
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৩ AM

ডিসি পদের যোগদানের পূর্বেই আটকে গেল সন্দ্বীপ সিংহের পদায়ন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৫ ০৯:২২:৪৬ AM

ডিসি পদের যোগদানের পূর্বেই আটকে গেল সন্দ্বীপ সিংহের পদায়ন


ডিসি পদে পদায়ের মাত্র পাঁচ দিনের মধ্যে রগুনার জেলা প্রশাসক হিসেবে যোগদানের পদায়ন। তার বদলে বরগুনার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব তাছলিমা আক্তার।

এর আগে ৮ নভেম্বর সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে পাঁচ দিনের মাথায় সেই পদায়ন স্থগিত করে নতুন সিদ্ধান্ত দিয়েছে সরকার। সর্বশেষ প্রজ্ঞাপনে তাকে বরগুনায় যোগদানের নির্দেশ থেকে অব্যাহতি দেওয়া হয়।

একই প্রজ্ঞাপনে বরগুনার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমকে ঢাকার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হলেও পরে তা স্থগিত করে তাকে নোয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর